ধামরাইয়ে মাস্ক বিতরণ করল পুলিশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

করোনা প্রাদুর্ভাব থেকে জনগণকে রক্ষাকল্পে মাইক ও মাস্ক নিয়ে মাঠে নেমেছে ধামরাই থানা পুলিশ।

করোনা সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করতে গতকাল অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা নিজেই পৌর শহরে মাইকিং করেন এবং ব্যবসায়ী, অটোরিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, প্রতিবন্ধী ব্যক্তিসহ সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন। ওসি বলেন, কারো হাতে একটি মাস্ক তুলে দেওয়া বা পরিয়ে দেওয়া বড় কথা নয়। বড় কথা মানুষকে সচেতন করা এবং মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। মানুষকে সচেতন করতে পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।