ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জনসহ নিহত ৪

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

তেলবাহী লরির চাকা ফেটে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এদিকে ঘিওরে এক পথচারীর মৃত্যু হয়েছে।  গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর—

ফরিদগঞ্জ (চাঁদপুর) : তেলবাহী লরির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংর্ঘষে তিন জন নিহত হয়েছেন। গতকাল চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ সরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালক জাহাঙ্গীর (৪০), রুমা বেগম (৩০) ও উপজেলার সুবিদপুরের শোল্লা এলাকার মামুন (৩৫)।

মানিকগঞ্জ ও ঘিওর সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের          মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় রাস্তা পারাপার হওয়ার সময় গ্রিলের দোকানের কর্মচারী মো. সাইদ মিয়া (১৫) নামে এক পথচারী নিহত হয়েছে। সাইদ ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামের কোরবান মোল্লার ছেলে।