বাংলাদেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ৫০০ জিন সিকোয়েন্স আবিষ্কার করেছেন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২২:২২

বাংলাদেশের বিজ্ঞানীরা দেশে করোনা ভাইরাসের ৫০০ জিন সিকোয়েন্স আবিষ্কার করেছে। ভৌগোলিক ও আবহাওয়াজনিত কারণে জিনের রূপান্তর হওয়ায় বাংলাদেশের সব জেলা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে দেশের বিজ্ঞানীরা বাংলাদেশে করোনা ভাইরাসের এইসংখ্যক জিন সিকোয়েন্স আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবীব।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার শহিদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে স্থানীয়ভাবে                  উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত টেকসই প্রযুক্তি উদ্ভাবন, তার প্রয়োগ ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু প্রমুখ।