জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং তার স্ত্রী সেলিনা আলী আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাদের জামিন মঞ্জুর করেন। গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে গতকাল আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান তারা। তাদের পক্ষে জামিন শুনানিতে আইনজীবী গাজী শাহ আলম শুনানি করেন। বাদী পক্ষে ছিলেন ফারুকুর রহমান।
সোমবার একই আদালত নূর আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সমনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়। এরপর গতকাল আত্মসমর্পণ করে জামিন চান তারা।
