পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তনের প্রতিবাদে এবং জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল এবং আরেকটি মিছিল বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
গতকাল বিশ্ববিদ্যালয়ের শিববাড়ী আবাসিক এলাকা থেকে আকতার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। অন্যদিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে শহিদ মিনার থেকে আরেকটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহিদ মিনার থেকে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
