করোনা আক্রান্ত নজরুল ইসলাম খান, ভেন্টিলেশনে কামাল ইবনে ইউসুফ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০০:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত। তাদের মধ্যে কামাল ইবনে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। নজরুল ইসলাম খান স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। আর কামাল ইবনে ইউসুফ এভারকেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল সকালে কামাল ইবনে ইউসুফের একটি জরুরি টেস্ট করা হয়েছে। সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েক জন নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।