১. পাখি নয় পাখা আছে, পাখা দিয়ে চরে,
হাতি নয় শুঁড় আছে, সুরে গান করে।
বাতি নেই রাতে চলে মানুষের ঘ্রাণে
ক্ষুধা পেলে লাল পানি শুঁড় দিয়ে টানে।
২. এমন আশ্চর্য গাই
গলা কেটে দুধ খাই।
৩. সুখীরাম দুখীরাম—তারা দুই ভাই,
পাশাপাশি থাকলেও কোনো মিল নাই।
সুখী এলে দুখী যায় দূর দেশে বুঝি,
দুখী এলে সুখীটারে পাই না তো খুঁজি।
৪. এক টিপেতে কয় রে কথা, আর এক টিপায় চুপ,
দিল্লি থেকে লন্ডনে কী জানতে পারি খুব।
রচনা: বেণীমাধব সরকার
উত্তর আগামীকাল
