আপনার রাশিফল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৪১

মুহম্মদ আনিসুল হক

৩ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩। শুভ বার :বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের জন্য সময় অনুকূল থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বাড়বে। আর্থিক দিক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকাদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।  সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। সহকর্মীদের কেউ শত্রুতা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।