তা র কা ব চ ন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৪১

এ বছরই হবে আমার গানের শেষ বছর। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আমি উপস্থিত থাকবো। সঙ্গে আমার ছেলে হাবিব ওয়াহিদও থাকবে। অনুষ্ঠানে হাবিব আমাকে ট্রিবিউট করে আমার দুটি বিখ্যাত গান গাইবে। এর মধ্যে একটি হলো ‘আগে যদি জানতাম’, অন্যটি এখনো ঠিক করিনি। আশা করি শেষটা সুন্দর হবে।

ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভক্তদের জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজকের ফেরদৌস ওয়াহিদ হতে পেরেছি শুধু তাদের জন্য। তাই ভক্তদের নিরাশ করবো না। গান থেকে দূরে থাকলেও আগামীতে তারা আমার কয়েকটি নতুন গান শুনতে পারবেন। আমার ১৫টি বিখ্যাত গান নতুন করে তৈরি করছে হাবিব। পরিকল্পনা আছে, প্রতি মাসে একটি করে এগুলো প্রকাশ করার। বিষয়টি এখন থেকে হাবিবই দেখবে। আর আমি তো আমাদের দেশের অবস্থা জানি। শিল্পীদের শেষ বয়সে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আবার আমার নিজের রেঞ্জও আমার জানা। তাই মনে করি, এটাই বিদায় নেওয়ার ভালো সময়।

 [১ জানুয়ারি থেকে নিজের সংগীতজীবনের অবসর নেওয়া প্রসঙ্গে বরেণ্য কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ]