সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:২২

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপকণ্ঠে চকরিয়ার চিরিঙ্গা পয়েন্টে নির্মাণ করা হচ্ছে ছয় লেনের মাতামুহুরী সেতু। বেশ কিছুদিন ধরে নির্মাণাধীন এ সেতুর তলদেশ থেকে কতিপয় মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। কাউন্সিলর মুজিবুল হক বলেন, দীর্ঘদিন ধরে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার মিলন বলেন, সেতুর সুরক্ষাকল্পে তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করা হয়েছে। চকরিয়া ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, নদীর দিগরপানখালী পয়েন্টে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে এক শ্রেণির অবৈধ বালু ব্যবসায়ী। যে কোনো মূল্যে এসব বন্ধ করা হবে।