পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রামের জোংড়া ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাশ থেকে বুধবার অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।
স্থানীয়রা জানান, ঐ ইউনিয়নের মোমিনপুর এন্তাজনগর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অজ্ঞাত তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে ঐ তরুণী আশপাশের গ্রামের নয় বলে জানিয়েছেন তারা।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত তরুণীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশ লালমনিরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা ও রংপুর সিআইডি ক্রাইম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
