সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ডিন প্রফেসর ড. রাশেদ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:২৫

সিলেট অফিস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হলেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। মঙ্গলবার অনুষদের চতুর্থ ডিন হিসেবে তিনি যোগদান করেন। ড. রাশেদ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসি এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, এমএস ইন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি, জাপানের কুমামোতু বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজি (নবায়নযোগ্য জ্বালানি) বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ওয়াটার লিডারশিপ প্রোগ্রামে রিসার্চ সায়েনটিস্ট হিসেবে গবেষণা করেন। ড. রাশেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন অনেক বড় দায়িত্ব। আশা করি সিকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তুলব।