শ্বশুরবাড়িতে মিলল নববধূর লাশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:২৬

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে সাথী আক্তার নামের এক নববধূর লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর গ্রামে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। বুধবার সকালে সাথী আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি আবদুল জলিল। তিনি বলেন, রিপোর্ট আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দুই মাস আগে পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন সোনাপুর গ্রামের সেলিমের ছেলে রাজমিস্ত্রি কামরুল। এর পর থেকে সাথীকে টাকার জন্য মারধর করতেন কামরুল। মঙ্গলবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাথীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করে কামরুল।