বরেণ্য লেখক, সাংবাদিক এবং বাংলাদেশের শ্রেষ্ঠ শিশুসংগঠক, কচি- কাঁচার আসরের প্রথম পরিচালক, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক, সওগাত ও বেগম পত্রিকার পরিচালক এবং দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ২০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এই উপলক্ষ্যে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন স্মৃতিভবন’, ৩৮ শরত্ গুপ্ত রোড, নারিন্দায় দুপুর ১টা ৩০ মিনিট, বাদজোহর আলোচনা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি হঠাত্ করেই ৩রা ডিসেম্বর ১৯৯৯ সালে ইন্তেকাল করেন।
