ক্যাপশন নিউজ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

প্রগতি লাইফ ইনসিওরেন্স তাদের গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপ সেবা চালু করেছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) মো. শাহ আলম। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। এই অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ, লেনদেন পর্যবেক্ষণ, পলিসি তথ্যসহ বিভিন্ন প্রকার সেবা গ্রহণ করতে পারবেন

০০০০

মানিকগঞ্জে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৭৮তম শাখা গতকাল উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র জেলা জজ মো. আশরাফ হোসেন ও ড. মাহমুদ হাসান চৌধুরী, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম প্রমুখ

 

 

০