স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উত্সব। উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার, এ সময় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন। গতকাল দাবায় চ্যাম্পিয়ন হন কামাল হোসেন তালুকদার আর রানার্সআপ হন সাজ্জাদ হোসেন খান। উত্সবের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ক্যারম, ব্রিজ, শ্যুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। ফুটবলের দলগুলো হচ্ছে সোয়াট, এফবিআই, এভারগ্রিন, ফ্রন্টিয়ার ফোর্স, টুডেস ক্রাইম টপটেনস, ইন্টারপোল, ক্র্যাব ইসি একাদশ, টাইফুন এবং ফ্রন্ট লাইনার্স। মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি, রেডিও টুডে।
