মালানে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

আরদুই রান করলেই সেঞ্চুরি। আর জয়ের জন্য দলের প্রয়োজন ১ রান, হাতে আছে ১৫ বল। কিন্তু নিজের সেঞ্চুরির কথা চিন্তা না করে দলকেই প্রাধান্য দিলেন ডেভিড মালান। কোনো ঝুঁকি না নিয়ে ছোটো একটি রান নিয়েই সম্পন্ন করলেন সিরিজ হোয়াইটওয়াশ। এর আগে জস বাটলারের সঙ্গে দ্বিতীয় উইকেটে মালানের ১৬৭ রানের জুটির ওপর ভিত্তি করেই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৯২ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখে তাড়া করে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা ভ্যান ডার ডুসেন আর ফাফ ডু প্লেসিসের ১২৭ রানের জুটিতে ১৯১ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। তবে ডেভিড মালান এবং জস বাটলারের রেকর্ড পার্টনারশিপে সান্ত্বনার জয়ও পাননি ডি ককরা।