আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে নবী হোসেন (১৬) নামে এক পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামের একটি পাওয়ারলুম কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নবী হোসেন ঐ গ্রামের দুলাল মিয়ার ছেলে। গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আ. খালেক জানান, গতকাল সারা দিন বিদ্যুত্ না থাকায় কারখানাটি বন্ধ ছিল। রাতে বিদ্যুত্ আসলে শ্রমিকরা কারখানায় কাজ করতে যায়। কাজ করতে গিয়ে দেখেন তাদের সহকর্মী নবী হোসেনের লাশ কারখানার আড়ার সঙ্গে ঝুলছে। তাদের চিত্কারে বাড়ির লোকজন এগিয়ে এসে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিতভাবে বলা যাবে।
