যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে এপ্রিলের পর সর্বোচ্চ মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০০:২৫

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ২৬শ’ মানুষ মারা গেছে। গত ১৫ এপ্রিল এর চেয়ে ছয়জন বেশি মারা গিয়েছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার দুই হাজার ৫৯৭ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে দুই লাখ ৭০ হাজার ৬০০ মানুষ প্রাণ হারালো। সপ্তাহে গড়ে এক হাজার ৫৩১ জন মারা গেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে গেছে। প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। এই সংখ্যা চার হাজারও ছাড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ৯৮ হাজার ৬০০ কোভিড রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। -সিএনএন