দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:১৮

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জয়নুল আবেদীন (৮৫) আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর মরহুমের নিজ গ্রাম দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সাংসদ এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার প্রমুখ ।

ইত্তেফাক/এমআর