এই সময়ের ছড়া

ভয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩১

 

ক্রমে ক্রমে বিস্তৃত করোনার থাবা—

কেউ হারিয়েছে মাকে, কেউ তার বাবা।

কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামীহারা,

করোনার সাথে আর যাচ্ছে না পারা।

 

বুক ভাঙা বেদনাতে, চোখ ভরা জলে

প্রিয়জন চলে গেছে হারানোর দলে।

মাথাটাতে হাত রেখে করত যে দোয়া

চলে গেছে সে মানুষ, সেই প্রিয় ছোঁয়া।

 

ভোরবেলা ভয়ে ভয়ে ফেসবুকে ঢুকি

কারো ছবি দেখলেই ভয়ে দেই উঁকি।

মনে হয় প্রিয় মুখ চলে গেল নাকি!

দীর্ঘশ্বাসটাকে প্রাণপণে ঢাকি।

 

অনেক তো চলে গেল! আরো কে কে যাবে?

বলবে কে? এ পৃথিবী কবে বদলাবে!