আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও দুটি বৃহৎ মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বুধবার(২ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, আফগানিস্তান থেকে আড়াই হাজার সেনা ফিরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের।‘মার্কিন সেনা প্রত্যাহারের পরেও আফগানিস্তানের দুটি ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে।
আরও পড়ুন: অমেরিকা ছাড়ছে চীনা গবেষকরা
তিনি আরো বলেন,আফগানিস্তানের ছোট ছোট ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করার ওপর বেশি গুরুত্ব দেয়া হবে । তবে কোন দুটি ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে এ ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দেননি মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি । আফগানিস্তানে সবচেয়ে বড় দুটি মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে কান্দাহার এয়ারফিল্ড ও বাগরাম ঘাঁটি।
ইত্তেফাক/এএইচপি
