স্বপ্ন নিয়ে খেলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

 

মন ডিঙিটা বেয়ে এবার

যাবো বহুদূরে

তেপান্তরের মাঠ পেরিয়ে

সপ্ত সমুদ্দুরে।

 

রাতের আঁধার দিনের আলোর

যেথায় মিলনমেলা

দলবেঁধে সব খেলবো এবার

স্বপ্ন নিয়ে খেলা।

 

চাঁদের আলোর সঙ্গী হতে

করিস না কেউ দেরি

বাঁধনহারায় খুলে দিলাম

সব শাসনের বেড়ি।