করোনাকালেও বাড়ছে সামাজিক অনুষ্ঠান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২২

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে ঈশ্বরদীতে বিয়ে, সুন্নতে খতনা, জন্মদিন, আকিকা, কামান, গায়ে হলুদ অনুষ্ঠানের ধুম পড়েছে। এসব অনুষ্ঠানে ঘটছে বিপুল লোকসমাগম। এ সময় তাদের মুখে থাকে না মাস্ক। থাকে না কোনো সামাজিক দূরত্ব। ডেকোরেটর মালিক তাজেল ইসলাম জানান, গত ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত ১৮ স্থানে রান্নার দায়িত্ব পালন করেছেন। শুক্রবারের জন্য ১৭টি স্থানে রান্নার বায়না পেয়েছেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, করোনা বেড়ে গেলে আবারও লকডাউন হতে পারে সে আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে অনুষ্ঠান সেরে ফেলছেন।