ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সড়কে চলাচল ব্যাহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সাম্প্রতিক বন্যাসহ গত কয়েক বছরের বন্যায় মির্জাপুর-পাথরঘাটা-হাঁটুভাঙ্গা বেড়িবাঁধ সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় পাউবো ও এলজিইডির অধীনে থাকা ১০ কিলোমিটার সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বেড়িবাঁধের সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি। পাউবোর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বংশাই নদীর ভাঙনে বেড়িবাঁধ এলাকায় বেশকিছু রাস্তার ক্ষতি হয়েছে। বরাদ্দ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।