সিংড়া (নাটোর) সংবাদদাতা
অতিরিক্ত ক্লাসরুম নির্মাণকাজের জন্য সিংড়ার ৮২ নম্বর ছোট চৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বোরিং করে বালু উত্তোলন করা হচ্ছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বালু কোথায় থেকে আসবে সেটা ইঞ্জিনিয়ার ও ঠিকাদার জানেন। ঠিকাদার আবু বক্কর সিদ্দিক বলেন, কাজের স্বার্থে ও স্কুল সভাপতির নির্দেশে সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী বলেন, আমাদের পক্ষ থেকে সেখানে বালু উত্তোলনের কোনো নির্দেশনা নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল হাসান জানান, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
