অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৪

বরিশাল অফিস

বরিশালের আগৈলঝাড়ায় বুধবার রাতে দেশীয় অস্ত্র ও মাদকসহ মনির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৮-এর সদর দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, একটি ছোড়া এবং একটি ত্রিফলা চাইনিজ কুড়াল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮-এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আব্দুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করেছেন।