স্বামী আটক
জয়পুরহাট প্রতিনিধি
সদর উপজেলার বেড়ইল গ্রাম থেকে বুধবার রাতে সুবর্ণা সরকার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গৃহবধূর স্বামী হূদয় সরকারকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
