সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বৃহস্পতিবার বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। নিহত ইমরান হোসেন খন্দকার (২৮) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘাতক বড় ভাই সৈয়দপুর রেলওয়ে কারখানার বরখাস্ত কর্মচারী জাকির হোসেন খন্দকার (৩২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ইমরান হোসেন খন্দকার সৈয়দপুর শহরের শেরে বাংলা স্কুলসংলগ্ন বাঁশবাড়ি মহল্লার কে এস এম আরিফের ছেলে। নিহতের বাবা বলেন, ভাই ভাইকে খুন করেছে। আমার আর কিছু থাকল না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় একটি খুনের মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
