রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর চর থেকে মোহাম্মদ হানিফ (৩৮) নামে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার সন্ধ্যায় সে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব মিলকি জানান, লাশের লুঙ্গিতে জড়ানো একটি মদের একটি বোতল পাওয়া গেছে। লোকটি মাদকাসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
