অটোর সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জে বৃহস্পতিবার সকালে অটোর সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম কমর উদ্দিন (৭০)। তিনি উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিপরীত দিক থেকে আসা অটোর সঙ্গে ধাক্কা লেগে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বতর্মানে ঐ বৃদ্ধের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে রয়েছে।