ঠাকুরগাঁঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবুল কাশেম নারদ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রতিবেশী ইউসুফ আলীকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন। ঐ মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল। গ্রেফতারের পর থেকে রায় কার্যকর হবে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৭ মে ঠাকুরগাঁও সদর উপজেলার খাগড়াবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইউসুফ আলী সদলবলে প্রতিবেশী আবুল কাশেম নারদকে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।
