বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ‘দেশের তৃণমূল পর্যায়ে কৃষকের উৎপাদিত কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বাজার ব্যবস্থার মানোন্নয়ন করা হবে। সেই সঙ্গে উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার পীরগাছা উপজেলা সফরকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পীরগাছা উপজেলাকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত জনগোষ্ঠী সমৃদ্ধ মডেল উপজেলা গড়ে তোলা হবে। ইতোমধ্যে মডেল উপজেলা গঠনে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নসহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রামীণ হাট-বাজারগুলোর মানোন্নয়নে আধুনিক প্রযুক্তির সমন্বয় সাধনসহ অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হবে।’
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ: স্পিকার
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন জমির রবু সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবকুমার দেবু বাবু, সাধারণ সম্পাদক শাহীন সরদারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/বিএএফ
