মোরশেদ আলম এমপি ন্যাশনাল লাইফের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:২৯

বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫৯তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তিনি নির্বাচিত হন। তিনি ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য। —প্রেস বিজ্ঞপ্তি