ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগির

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৩১

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডে   প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিম আলমগির। এর আগে তানজিম আলমগির সিটি ব্যাংক ক্যাপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। ফিন্যান্স, অপারেশনস ও স্ট্রাটেজিতে দক্ষতার পরিচয় দিয়ে ১৩ বছরের অধিক সময় ধরে তানজিম আলমগির ব্যাংক, নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের বৃহত্তর, স্থানীয় এবং বহুজাতিক খাতের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করে আসছেন। —প্রেস বিজ্ঞপ্তি