ক্যাপসন নিউজ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৩১

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী

০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫৫তম উপশাখা গতকাল সাতক্ষীরায় আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও কাজী ওসমান আলী। ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক এবং কোম্পানি সচিব আব্দুল হান্নান খান অংশ নেন

০০০০

লক্ষ্মীপুরের রামগঞ্জে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবিসি আল আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান কাজী মো. তালহা