এবি ব্যাংকের মামলায় জাহিনটেক্সের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

এবি ব্যাংক লিমিটেডের উত্তরা শাখার ঋণগ্রহীতা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি এবি ব্যাংক লিমিটেড উত্তরা শাখা থেকে ঋণ গ্রহণ করে পরবর্তী সময়ে ঋণ পরিশোধ না করায় মামলা দায়ের করে এবি ব্যাংক।

গত ১৯ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে উত্তরা থানা পুলিশ গত মঙ্গলবার আসামির বাসায় এবং গতকাল আসামির অফিসের ঠিকানায় গ্রেফতার অভিযানে যায়। তবে তাকে পাওয়া যায়নি। ঐ গ্রাহকের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের উত্তরা শাখার ২৬৩ কোটি ৩৩ লাখ টাকা ঋণ পাওনা রয়েছে।