মানবতার দেয়াল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

বর্তমানে বহুল আলোচিত একটি উদ্যোগ ‘মানবতার দেয়াল’। ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান’—এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলতে দেখা যায় প্যান্ট, শার্ট, গেঞ্জি থেকে শীতের কাপড় পর্যন্ত। এরকম ‘মানবতার দেয়াল’ বাংলাদেশের অনেক জায়গাতেই দেখা যায়। পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থাপিত হয়েছে মানবতার দেয়াল। এর পেছনে রয়েছে কলেজ-শিক্ষার্থীদের উদ্যোগ। বিত্তবানদের বাসায় বাসায় গিয়ে সংগ্রহ করা হয় বিভিন্ন ধরনের পোশাক। এভাবে মহল্লায় মহল্লায় মানবতার দেয়াল গড়ে উঠলে আমাদের আশেপাশের অসচ্ছল মানুষেরা কিছুটা হলেও তাদের চাহিদা মেটাতে পারবে।

নিয়ামুর রশিদ শিহাব

গলাচিপা, পটুয়াখালী