নির্জন মহাসড়কে গাড়ি চালাতে সাবধান হোন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

সন্ধ্যার পর থেকে পূর্ব দিগন্তে আলো ছড়িয়ে সূর্য আকাশ পরিক্রম না করা পর্যন্ত প্রকৃতি ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে। কুয়াশার ধূম্রজাল এতই ধোঁয়াটে যে তাতে চার-পাঁচ হাত দূরের পথ দেখাও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে আমাদের দেশের অনেক মহাসড়কে রাস্তার মোড়ে দর্পণ ও সড়ক বাতি কোনোটাই নেই। কুয়াশার ঘোর আচ্ছাদনে বিভিন্ন মহাসড়ক, পথগুলো দেখা কঠিন হয়ে পড়ে। অনেকক্ষেত্রে এসব মহাসড়কে দুর্ঘটনাও ঘটে থাকে। তাই অন্যান্য সতর্কতার পাশাপাশি কুয়াশার মধ্যে গাড়ি চালাতে চালকদের আরো সাবধানতা অবলম্বন করা উচিত, এ ব্যাপারে তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।

রাশেদা ইসলাম মুন্নী

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ