সামাজিক বনায়ন রক্ষা করুন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

বাংলাদেশের পার্বত্য অঞ্চলসমূহের সামাজিক বনায়ন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। যত্রতত্র উজাড় হচ্ছে বনভূমি ও বৃক্ষ। কক্সবাজার জেলায় দায়িত্বশীলদের এ ব্যাপারে নেই সচেতনতা। অবহেলা আর দায়িত্বহীনতায় ধ্বংস হচ্ছে সামাজিক বনায়ন ব্যবস্থা। বাংলাদেশে জনসংখ্যার ভিত্তিতে বনায়ন দরকার শতকরা ২৫ ভাগ। আমাদের রয়েছে ১৭ ভাগ। সামাজিক বনায়ন রক্ষা না করার কারণে বনায়নের হার প্রয়োজনের চেয়ে আরো অনেক নিচে নেমে এসেছে। এর জন্য আগের তুলনায় অতিরিক্ত হারে বেড়েছে সূর্যের তাপ, কমেছে বৃষ্টি। তাপের মাত্রা বেড়ে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার চেয়েও বেশি। সামাজিক বনায়ন রক্ষায় সরকারের প্রয়োজনীয় নীতিমালা চূড়ান্ত করা অপরিহার্য।

মো. মিরান উদ্দিন

গাছবাড়িয়া সরকারি কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম