মন্ত্রণালয় অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সমন্বিতভাবে কোনো কমিশনের মাধ্যমে বা পিএসসির আদলে বছরে তিনবার/চারবার এই পরীক্ষা নেওয়া হলে সেখান থেকে মেধা তালিকাভিত্তিক মন্ত্রণালয়/ অধিদপ্তর/অফিসে শূন্য পদ পূরণ করা সম্ভব হবে। এতে চাচা-খালু-মামার ক্ষমতা দূর হবে—মেধাবীরা নিয়োগ পাবে। প্রত্যেকটা চাকরিতে আবেদন করতে টাকা লাগে। প্রতি শুক্রবার ঢাকা যেতে হয়, আবার আবেদন ফি দিলেও একই সময়ে একাধিক পরীক্ষা থাকে। আগে প্রত্যেকটা ব্যাংকের আলাদা পরীক্ষা হতো। এখন বাংলাদেশ ব্যাংকের আওতায় সমন্বিত পরীক্ষা হয়, যার কারণে মেধাবীরা ব্যাংকিং সেক্টরে আসছে। আমরা বেকাররা হয়রানি থেকে মুক্তি চাই—সমন্বিত পরীক্ষা চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কামরুল হাসান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
