স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ শুধু রক্ষণভাগ নিয়ে খেলবে তা হয় না। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন পুরো দলকেই দায়িত্ব নিতে হবে। গতকাল কাতারে বাফুফেকে জামাল ভুঁইয়া জানিয়েছেন, সবাই বলছে রক্ষণ ভাগের কথা। আমার মনে হয় রক্ষণভাগের সঙ্গে আমরা আক্রমণে যারা আছি তারাও এক সঙ্গে লড়াই করতে পারি।’ নেপালের বিপক্ষে দুটি এবং কাতারে এসে আমরা আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচে আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে এবং লুজাইল স্পোর্টস দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছি। গোল হজম করার জন্য দায়ী করা হচ্ছে বাংলাদেশের রক্ষণভাগকে।
জামাল ভুঁইয়া বলেন, ‘শুধু ডিফেন্সের ভুল ধরলে হবে না। যেকেউ ভুল করতে পারে। মিডফিল্ডার স্ট্রাইকারও ভুল করতে পারে। কথা হচ্ছে ভুল কমাতে হবে।’ কাতারের বিপক্ষে জামালের টার্গেট এক পয়েন্ট। ড্র করতে পারলেই খুশি জামাল।
