কাতারের সংবাদ মাধ্যমে সালাহউদ্দিন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

কাতারের রাজধানী দোহায় আজ বাংলাদেশ ও কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচে অংশগ্রহণ করবে। এই ম্যাচ ঘিরে সেখানে ফুটবল উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখার জন্য টিকিট খুঁজছেন। কাতার হতে সেখানকার আল-ওয়াতানে সংবাদ মাধ্যম ঢাকায় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সাক্ষাত্কার নিয়েছে। তারা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই সাক্ষত্কারটি।

সালাহউদ্দিন তাদেরকে জানিয়েছেন, কাতারের বিপক্ষে বাংলাদেশের ফুটবলাররা প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলতে নামছে। তবে বাফুফের লক্ষ্য হচ্ছে ঢাকায় ওমান, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে নতুন পরিকল্পনায় মাঠে নামা। এটা নিয়ে বাফুফের আলাদা চিন্তা-ভাবনা রয়েছে।