জাতীয় বিজ্ঞান মেলা :একই প্রতিষ্ঠানের কলেজ শাখা প্রথম, স্কুল দ্বিতীয়

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:২৫

ধামরাই  (ঢাকা) সংবাদাতা

৪২তম জাতীয় বিজ্ঞান মেলা, ২০২০-এ উপজেলার আফাজ উদ্দিন স্কুল ও কলেজের কলেজ শাখা সিনিয়র গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম এবং স্কুল শাখা জুনিয়র গ্রুপে দ্বিতীয় হয়েছে। সিনিয়র গ্রুপের প্রজেক্টগুলো ছিল রিভার্স ভেন্ডিং মেশিন, মোবাইল অ্যাপ :মাই সিটি/কোভিড-১৯ কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং সিস্টেম এবং কন্টাক্টলেস ক্লিনিং সিস্টেম। জুনিয়র গ্রুপের প্রজেক্ট ছিল :কোভিড-১৯ সুরক্ষিত শহর, বঙ্গবন্ধু টেলিস্কোপ এবং পরিকল্পিত নগরায়ণ। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন সিদ্দিকী রাশেদ এবং অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার পরিপূর্ণ বিকাশের জন্য সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা এবং মেলা-খেলায় অংশগ্রহণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এসব বিষয়ে অংশগ্রহণে উত্সাহিত করে থাকে।