আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০০:৫১

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ইত্তেফাককে জানান, আসাদুজ্জামান নূর এখন বাসাতেই অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় প্রয়াত আলী যাকের স্মরণসভার প্রস্তুতিবিষয়ক জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময়ই তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। তাই স্মরণসভাও পিছিয়ে যাচ্ছে।