করোনা পরিস্থিতি বদলাতে ১০০ দিন চান বাইডেন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭

দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিন দেশবাসীকে মাস্ক পরার জন্য বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। 

তিনি বলেন, আমার বিশ্বাস যদি প্রতিটি আমেরিকান মাস্ক পরেন, তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

দায়িত্ব নেয়ার পর প্রতিটি সরকারি ভবনে মাস্ক পরার নির্দেশ দেবেন বলেও জানিয়েছেন বাইডেন ।

  যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭৫ হাজার মানুষ।

ইত্তেফাক/এআর