রাজশাহীতে শিবিরের সাত নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি রায়হান আলীসহ ছয়জন শিবিরকর্মী রয়েছেন। রায়হানের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের। তিনি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: কালীগঞ্জে একই রেলে কাটা পড়লেন দুইজন

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তারা ওই ছাত্রবাসে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। শুক্রবার দুপুরে সকলকে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসি