করোনায় ফ্রান্সের রেল খাতে বড় ক্ষতি
নো ভেল করোনা ভাইরাস মহামারির কারণে ফ্রান্সে দীর্ঘদিনব্যাপী লকডাউনে চলাচল বন্ধ থাকায় রেল খাতনির্ভর যোগাযোগ ব্যবস্থার এ দেশটি বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে। চলতি বছরের প্রথমার্ধে ক্ষতির পরিমাণ ২৫০ কোটি ইউরো (২৫৭৫০ কোটি টাকা), আর এখন পর্যন্ত এ ক্ষতি কমেনি। সুতরাং বছর শেষে মোট ক্ষতির পরিমাণ ৫০০ কোটি ইউরো (৫১৫০০ কোটি টাকা) ছাড়িয় যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির রেল বিভাগ। ইউরোপের অন্য রেলনির্ভর দেশগুলোও একই সমস্যায় পড়েছে। বছরের প্রথমার্ধ্বে জার্মানির রেল বিভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭০ কোটি ইউরো (৩৮১০০ কোটি টাকা)।
