চীনের ছোট ব্যাংকগুলো বিপাকে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৪৬

ক রোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন তালমাটল, তখন চীনের ছোট ব্যাংকগুলোও এর থেকে আলাদা নয়। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান করপোরেট ঋণ পরিশোধ করতে পারছে না ফলে করপোরেট ঋণখেলাপি বাড়ছে। এতে অনেক ছোট আর্থিক প্রতিষ্ঠান বেশ বিপাকে পড়ে গেছে। এদিকে অনেক ছোট ব্যাংক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ঋণ করছে। এর পরও চলতে হিমশিম খেয়ে যাচ্ছে অনেকে। এজন্য বৃহত্ ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোও একই সমস্যায় ধুঁকছে।