বিজয় দিবস ক্রিকেট

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৪১

ফেসবুকভিত্তিক পেইজ এসএসসি ০৫-এইচএসসি ০৭ কতৃক আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুক্রবার শুরু হয়েছে। রাজধানীতে আয়োজিত আট দলের টুর্নামেন্টটি সাবেক বাংলাদেশ অধিনায়ক ও নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা উদ্বোধন করেন। প্রথম দিনের খেলায় ক্র্যাক প্লাটুন ৩ উইকেটে জেড ফোর্সকে, বীর বাঙালি ৪১ রানে গেরিলাকে, ইন্ডিপেন্ডেন্ট ১ রানে মুক্তি বাহিনীকে ও মিত্র বাহিনী ২৪ রানে প্রত্যাশাকে হারায়।